Home আবহাওয়া তাপদাহে হাঁসফাঁস, রাতে ঝড়ের আশঙ্কা ছয় জেলায়
আবহাওয়া

তাপদাহে হাঁসফাঁস, রাতে ঝড়ের আশঙ্কা ছয় জেলায়

Share
Share

চৈত্রের তীব্র গরমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, এতে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ গরমে হাঁসফাঁস করলেও স্বস্তির বৃষ্টির অপেক্ষা বাড়ছে। এর মধ্যেই রাতের মধ্যে ঢাকাসহ ছয় জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার এক সতর্কবার্তায় আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, খুলনা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সময়েও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরিচায় সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় ৪০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। অন্যদিকে বান্দরবানে সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, আর ঢাকায় ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে একই সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকায় গরমের তীব্রতা কিছুটা কমতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।...

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে...

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের শঙ্কা!

বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এল নিনো। আগামী কয়েক...

জামালপুরে নদীতে গোসল করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি):জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে শাকিলা আক্তার...