Home জাতীয় অপরাধ সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ

সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Share
Share

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তাররা হলেন মিনা আক্তার (৩৫) ও খায়রুল ইসলাম (২২)।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সিটিটিসির বরাত দিয়ে ডিএমপি জানায়, বুধবার রাত আনুমানিক নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মিনা আক্তার ও খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিনা আক্তার তাঁর সহযোগী খায়রুল ইসলামের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করতেন। পরে সেগুলো রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন...

ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও মাশরাফির জন্মদিন আজ

আজ ৫ অক্টোবর। এই দিনে জন্মেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের দুই পরিচিত মুখ—মাশরাফি বিন মুর্তজা ও ইমরান খান। একই দিনে জন্ম নেওয়া এই...

Related Articles

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী...

কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর...

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

;