Home আন্তর্জাতিক ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ: ইরান যুদ্ধের ব্যয় নিয়ে ঘনীভূত হচ্ছে অর্থনৈতিক সংকট
আন্তর্জাতিক

৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ: ইরান যুদ্ধের ব্যয় নিয়ে ঘনীভূত হচ্ছে অর্থনৈতিক সংকট

Share
Share

একদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ক্রমবর্ধমান সামরিক ব্যয়, অন্যদিকে অভ্যন্তরীণ অর্থনৈতিক পুনর্গঠন—এই দ্বিমুখী চাপে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের বোঝা ইতিহাসের সব রেকর্ড ভেঙে ৩৯ ট্রিলিয়ন (৩৯ লাখ কোটি) ডলারের ভয়াবহ মাইলফলক স্পর্শ করেছে। গত বুধবার (১৮ মার্চ) দেশটির ট্রেজারি বিভাগ এই উদ্বোজনক তথ্য প্রকাশ করেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মাত্র সাত মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ঋণ ২ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। পাঁচ মাস আগে এই ঋণের পরিমাণ ছিল ৩৮ ট্রিলিয়ন এবং তার মাত্র দুই মাস আগে ছিল ৩৭ ট্রিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, ব্যাপক কর ছাড়, কঠোর অভিবাসন আইন বাস্তবায়নের খরচ এবং বিশেষ করে ইরান যুদ্ধের জন্য প্রতিরক্ষা খাতে অস্বাভাবিক বরাদ্দ এই ঋণের পাহাড় তৈরিতে প্রধান ভূমিকা রেখেছে।

গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) এক সতর্কবার্তায় জানিয়েছে, ঋণের এই ঊর্ধ্বগতি সাধারণ মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে মর্টগেজ ও গাড়ি কেনার ঋণের সুদ বৃদ্ধি পাবে, ব্যবসায়িক বিনিয়োগ সংকুচিত হবে এবং সাধারণ মানুষের মজুরি হ্রাসের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হতে পারে। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের সিইও মাইকেল পিটারসন এই পরিস্থিতিকে ‘টেকসই অর্থনীতির পরিপন্থী’ বলে অভিহিত করেছেন।

বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে ইরান যুদ্ধ। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্রের খরচ ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে। যুদ্ধের স্থায়িত্ব ও এর চূড়ান্ত ব্যয় নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি প্রশাসন।

তবে ঋণের পরিমাণ বাড়লেও ফেডারেল বাজেট ঘাটতি কমছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। মুখপাত্র কুশ দেশাই জানান, ট্রাম্প প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ২০২৫ অর্থবছরে ঘাটতি আগের বছরের তুলনায় ৪১ বিলিয়ন ডলার কমে ১ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সরকারি কর্মীর সংখ্যা রেকর্ড পরিমাণ হ্রাস, কল্যাণমূলক কর্মসূচিতে জালিয়াতি বন্ধ এবং কর আদায় বৃদ্ধির মাধ্যমে জিডিপির বিপরীতে ঋণের অনুপাত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ব্যয় যদি এভাবে বাড়তে থাকে, তবে আগামী নির্বাচনের আগেই মার্কিন ঋণ ৪০ ট্রিলিয়ন ডলারের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করতে পারে। যুদ্ধের ময়দানের পাশাপাশি এখন নিজেদের ভেঙে পড়া অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার জন্যও ওয়াশিংটনকে লড়াই করতে হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে: নিহত ৪

রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে...

গাজায় ইসরায়েলি ট্যাংকে বিস্ফোরক হামলা: ফের সংঘাতের আশঙ্কা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ট্যাংক লক্ষ্য করে আকস্মিক বিস্ফোরক হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটি জানিয়েছে, শনিবার বাংলাদেশ সময় রাত...

Related Articles

‘প্রয়োজনে পা ভেঙে দেওয়া হবে’: ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি দিয়ে চরম বার্তা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান...

পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল শিক্ষা স্থগিত

পাকিস্তানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের জন্য মেডিকেল ও ডেন্টাল শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ...

গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি বিখ্যাত হিন্দু মন্দিরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদী হত্যার বিচার প্রক্রিয়া সংক্রান্ত...