Home আন্তর্জাতিক মার্কিন রিপোর্টে আরএসএস-র নিষেধাজ্ঞা সুপারিশ ভারতের তীব্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিকএশিয়া

মার্কিন রিপোর্টে আরএসএস-র নিষেধাজ্ঞা সুপারিশ ভারতের তীব্র প্রতিক্রিয়া

Share
Share

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশনের প্রতিবেদনে। একই সঙ্গে এসব সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া এবং সেখানে অবস্থানরতদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রস্তাবও রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রকাশিত ২০২৬ সালের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়েছে। এ প্রেক্ষাপটে ভারতকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ (সিপিসি) তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংস্থাটি এই রিপোর্টকে ‘একপেশে’ ও পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের ওপর হামলার ঘটনাও তুলে ধরে প্রতিবেদনের সমালোচনা করেছে নয়াদিল্লি।

বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবেদনকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়তে পারে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিক নীতিগত সিদ্ধান্তে রূপ নেয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্ধ্যার পর বিদ্যুৎ নেই, ভোগান্তিতে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা

মোঃ হারুন অর রশিদ , নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিয়মিত লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়...

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

মোঃ হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা...

Related Articles

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

মোদিকে ‘কিলার’ বললেন ট্রাম্প

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...