Home আঞ্চলিক অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক
আঞ্চলিকসিলেট

অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক

Share
Share

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি যানবাহন মেরামত করে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (১৬ মার্চ) সকালে নগরীর তোপখানাস্থ সিসিকের পরিবহন শাখায় ফিতা কেটে তিনি এই মেরামত কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে সেখানে নবনির্মিত একটি আধুনিক শেডেরও উদ্বোধন করা হয়।

সিসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব জানান, নতুন করে যানবাহন ক্রয় করতে হলে প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকা ব্যয় হতো। কিন্তু দীর্ঘদিন ধরে অচল থাকা পুরোনো যানবাহনগুলো মেরামতের মাধ্যমে মাত্র ১ কোটি ৩৫ লাখ টাকায় ২০টি গাড়ি পুনরায় সচল করা সম্ভব হবে। এতে প্রায় ১৪ কোটিরও বেশি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। সেই লক্ষ্যেই সিসিকের বিভিন্ন শাখায় ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সাশ্রয়ী ব্যবস্থাপনা গ্রহণ করা হলেও সেবার মান বা কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

মো: ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব...

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব বৃদ্ধ, ক্ষয়ক্ষতির দাবি সাড়ে ৩ লাখ টাকা

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের ধুপানিছড়া পাড়ায় অগ্নিকাণ্ডে...

তিন মাস প্রবেশ বন্ধে স্বস্তিতে সুন্দরবনের প্রাণিকুল, বেড়েছে বাঘ-হরিণের বিচরণ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট...

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...