Home সাম্প্রতিক লালমনিরহাট এমপি বাবুলের নামে ভিজিএফ চাল বিতরণের অভিযোগ
সাম্প্রতিক

লালমনিরহাট এমপি বাবুলের নামে ভিজিএফ চাল বিতরণের অভিযোগ

Share
Share

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নামে ভিজিএফ চালের ৩০ শতাংশ ভাগ দাবি করার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজকে মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব হোসেনের কাছে এই ভাগ দাবি করতে শোনা যায়।

ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া ওই কল রেকর্ডে সবুজ ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, ‘এমপি সাহেবের থার্টি পার্সেন্ট আপনি বুঝিয়ে দিয়েছেন?’ উত্তরে চেয়ারম্যান জানান, তারা মিটিং করেছেন এবং ইউএনও প্রতিনিধি দেবেন। কল রেকর্ডে ক্ষুব্ধ কণ্ঠে সবুজ আরও বলেন, ‘বিনা ভোটের এমপি যখন ছিল, তাদের সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই। আমরা অতীত ভুলি নাই। আমাদের বরাদ্দ নিয়ে আপনি কীভাবে মিটিং করেন? ১০০৩টি টোকেন বুঝিয়ে দেবেন। সবুজকে চেনা লাগবে না।’

ভিজিএফ চালের এই ভাগ বাটোয়ারা এবং কল রেকর্ড নিয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাম পুলিশ সদস্য জানিয়েছেন, সম্প্রতি নাশকতার মামলায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

অন্যদিকে, অডিও রেকর্ডের বিষয়টি অস্বীকার করে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া কল রেকর্ডটি আমার নয়। ওই চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আমি দীর্ঘ ১৭ বছর জনগণের অধিকার আদায়ে লড়াই করেছি।’ তিনি আরও বলেন, এলাকায় কোনো অনিয়ম হচ্ছে কি না, সেদিকে সাংবাদিকদের নজর দিতে একটি মহল ষড়যন্ত্র করছে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, ‘এমপির নামে ৩০ শতাংশ চাল চাওয়ার বিষয়টি আমি শুনেছি। জেলা বিএনপির নেতৃবৃন্দও এ বিষয়ে অবগত। তারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।’

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বাইরে আছি, আপনি ওনার (সবুজ) সঙ্গে কথা বলেন’—এবং কলটি কেটে দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

;