Home আঞ্চলিক টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার
আঞ্চলিকজাতীয়

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

Share
Share

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাটোরের ৮২ বছর বয়সী বৃদ্ধা সুকমন বেওয়ার। এবার তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই বৃদ্ধার বাড়িতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নাটোর সদর উপজেলার হাপানিয়া গ্রামে ৮২ বছর বয়সী সুকমন বেওয়ার বাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

কয়েকদিন আগে টিসিবির পণ্য নিতে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কোনো পণ্য না পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুকমন বেওয়া। বার্ধক্যের ভার ও হতাশায় ভরা সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ভিডিওটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত ওই বৃদ্ধার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বলে জানা গেছে। তার নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একটি দল সুকমন বেওয়ার বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।

সহায়তার অংশ হিসেবে তাকে এক মাসের জন্য চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয়েছে বিশেষ ঈদ উপহারও।

এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, “দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই উপহার পৌঁছে দিয়েছি। সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুকমন বেওয়া। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু একজন অসহায় মানুষের কষ্ট লাঘবই করেনি, বরং সমাজে মানবিক সহমর্মিতার একটি ইতিবাচক দৃষ্টান্তও তৈরি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম...

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের...

অপ্রতিম হত্যাকাণ্ডে লজ্জিত ও অনুতপ্ত: কুমিল্লা-৬ আসনের এমপি

‘আমি ক্ষমাপ্রার্থী। এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি...