Home আঞ্চলিক বিশ্বনাথ পৌরসভায় দেড় হাজার পরিবারে ভিজিএফ চাল বিতরণ
আঞ্চলিকসিলেট

বিশ্বনাথ পৌরসভায় দেড় হাজার পরিবারে ভিজিএফ চাল বিতরণ

Share
Share

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে এ চাল বিতরণ করা হয়। ২০২৫–২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী ২০২৫–২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশ্বনাথ পৌরসভার ১ হাজার ৫৪৯টি পরিবারের সদস্যদের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অসচ্ছল ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা করছে। এসব কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী কিছুটা হলেও উপকৃত হচ্ছে এবং ঈদের মতো উৎসবের সময়ে তাদের জীবনযাত্রায় স্বস্তি আসে।

ভিজিএফের চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই বাবুল সিং, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যাদব আচার্য্য, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার লোহ তালুকদার, উপ-কর আদায়কারী নাজির হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সদস্য মাওলানা শহিদুর রহমান, সুজিত দেব এবং পৌর মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে...

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

Related Articles

কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির ছয়...

টেকনাফে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন...