Home সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ
সাম্প্রতিক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

Share
Share

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার (১১.২৫ মিলিয়ন) পুরস্কার অর্থ বিতরণ করা হবে। এখান থেকে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে চ্যাম্পিয়ন ভারত। আর সবচেয়ে কম পাচ্ছে কানাডা, নামিবিয়া ও ওমান।
শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড গড়েছে ভারত। তা পাচ্ছে ২৬ লাখ ৩৯ হাজার ৪২৩ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা হয়। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১৪ লাখ ২২ হাজার ৬৯২ ডলার।
সেমিফাইনালে ওঠা দুই দলের মধ্যে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১০ লাখ ৫ হাজার ৫৭৭ ডলার। অন্য সেমিফাইনালিস্ট ইংল্যান্ড পেয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৪২৩ ডলার।
সুপার এইট খেলেও বিদায় নেওয়া দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৫ লাখ ৩৮ হাজার ২৬৯ ডলার এবং পাকিস্তান পেয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৯২ ডলার। টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখানো জিম্বাবুয়ে পেয়েছে ৪ লাখ ৯১ হাজার ৫৩৮ ডলার। আর বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা পেয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার।
গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান প্রত্যেকেই পেয়েছে ৩ লাখ ৯ হাজার ৮০৮ ডলার করে। একটি করে ম্যাচ জেতা স্কটল্যান্ড পেয়েছে ২ লাখ ৭৮ হাজার ৬৫৪ ডলার এবং আয়ারল্যান্ড পেয়েছে ২ লাখ ৭১ হাজার ৭৩১ ডলার।
এদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পাওয়া ইতালি পেয়েছে ২ লাখ ৫৬ হাজার ১৫৪ ডলার। একই অঙ্ক পেয়েছে নেদারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে গ্রুপ পর্বেই বিদায় নেওয়া কানাডা, নামিবিয়া ও ওমান প্রত্যেকে পেয়েছে ২ লাখ ২৫ হাজার ডলার করে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

Related Articles

শূন্যরেখায় ‘গানপয়েন্টে’ কোলের শিশুসহ ৯ বাংলাদেশি জিম্মি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ...

২২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিদ্যালয়ের ফটকের সামনে উদ্ধার স্কুলছাত্রী নাদিয়া

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর...

সন্দ্বীপের নিখোঁজ যুবকের মরদেহ সীতাকুণ্ডে উদ্ধার

চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে নিখোঁজ হওয়া সন্দ্বীপের যুবক শহিদুল আলমের মরদেহ উদ্ধার...

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও...