Home জাতীয় অপরাধ মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
অপরাধআঞ্চলিকজাতীয়

মসজিদে ইতেকাফে থাকা অবস্থায়, ছাত্রলীগ নেতার বাবাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

Share
Share

চট্টগ্রামে রমজান মাসে মসজিদে ইতেকাফ পালনরত অবস্থায় এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুজাহিদ চৌধুরীর বাবা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, ইফতারের পর মসজিদ থেকে ওই ব্যক্তিকে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার মেডিকেল কেন্দ্রে ফেলে রেখে যায় হামলাকারীরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে , হামলাকারীরা জামায়াত-শিবিরের কর্মী বা সমর্থক। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের দাবি, এটি প্রথম ঘটনা নয়। ৫ আগস্টের পর থেকে অন্তত চারবার তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।পরবর্তীতে মিথ্যা মামলায় আসামী করা হয়। এছাড়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং আয়ের অন্যান্য উৎস জোরপূর্বক দখল করে নেওয়ার কথাও বলা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

গণমাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

লোডশেডিংয়ে বিপর্যস্ত কুয়াকাটা, মুখ থুবড়ে পড়ছে পর্যটন ব্যবসা

  সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্যের জন্য পরিচিত কুয়াকাটা সমুদ্রসৈকতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। তবে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম...

Related Articles

গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ১৫ আগস্ট পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয়

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস (৫ আগস্ট) এবং আসন্ন ১৫ আগস্ট উপলক্ষে সার্বিক...

শান্তা ফারজানাসহ ‘নতুন ধারা বাংলাদেশ’-এর ৬ নেতা গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাব এলাকায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল...

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

জবিতে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার ৬ সাংবাদিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট ভয়াবহ সংঘর্ষ ও...