Home আন্তর্জাতিক সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান কোচ
আন্তর্জাতিকক্রিকেটখেলাধুলাজাতীয়

সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান কোচ

Share
Share

দেশে না থাকলেও সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে রয়েছেন। জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর শীর্ষ কর্মকর্তাসহ ক্রিকেটাররা এই বিষয়ে আলোচনা করছেন।

তবে পাকিস্তান সিরিজে সাকিবের ফেরা সম্ভব হয়নি। সোমবার (৯ মার্চ) জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স এ প্রসঙ্গে বলেন, ‘আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি। সাকিব আল হাসানের ফেরার বিষয়ে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।’

বিশ্বকাপের প্রস্তুতির পরিকল্পনা নিয়ে সিমন্স জানান, ‘আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলতে। কারণ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়, সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী তিনজন স্পিনারও খেলানো হতে পারে, তবে একজন স্পিনার মাত্র দুই ওভার বল করবে এমনটি হবে না।’ সিমন্স মিডল ওভারে দলের পারফরম্যান্সের গুরুত্বও তুলে ধরেন। তার মতে, ‘মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম, ততটা হতে পারিনি। ওই ওভারগুলোতে রান আসা, সিঙ্গেল ও বাউন্ডারি পাওয়া খুব গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে পেস আক্রমণ শক্তিশালী করা এবং মিডল ওভারে রান তোলার দক্ষতা বাড়ানো এই দুই বিষয়েই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট এখন বেশি গুরুত্ব দিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিখোঁজের পর পতেঙ্গা সৈকত থেকে সন্দ্বীপের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সন্দ্বীপের সন্তান ও চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদ মুনিপ আহমেদ শান (১৪) নিখোঁজ হওয়ার পর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

Related Articles

স্বামীর মৃত্যু: প্যারোলে মুক্তির আবেদন করছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা দীপু মনির স্বামী, সুপ্রিম...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের...