Home আন্তর্জাতিক মদিনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে একসঙ্গে ভর্তি হলেন ৩ বাংলাদেশি তরুণ
আন্তর্জাতিকইসলামজাতীয়ধর্ম ও জীবনশিক্ষা

মদিনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে একসঙ্গে ভর্তি হলেন ৩ বাংলাদেশি তরুণ

Share
মদিনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে একসঙ্গে ভর্তি হলেন ৩ বাংলাদেশি তরুণ
Share

সৌদি আরবের মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের তিন তরুণ আলেম।

গত রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদের অধীনে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে তিন বাংলাদেশি শিক্ষার্থীর নাম ঘোষণার পর তাদের এই অর্জন নিয়ে বিভিন্ন মহলে প্রশংসা শুরু হয়।

পিএইচডি প্রোগ্রামে উত্তীর্ণ তিনজন হলেন—ইসলামী অর্থনীতি বিভাগের আব্দুর রহমান আবু তালেব, আরবি ভাষার ভাষাতত্ত্ব বিভাগের মুহাম্মদ মুশাহিদ দেওয়ান এবং হাদিস অনুষদের ‘ফিকহুস সুন্নাহ’ বিভাগের ফাহাদ মৃধা।

আব্দুর রহমান আবু তালেব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনুষদের অধীনে ‘ইসলামী অর্থনীতি’ বিভাগে পিএইচডি প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন। তার বাড়ি ঢাকার মুহাম্মদপুরে।

তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর শরিয়াহ অনুষদ থেকে স্নাতক এবং ইসলামি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি ড. ফাহাদ বিন মুহাম্মদ বিন আবিদের তত্ত্বাবধানে ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্সের প্রভাব’ শীর্ষক বিষয়ে এমফিল গবেষণা সম্পন্ন করেন।

বাংলাদেশে তিনি ঢাকার জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদরাসা থেকে হিফজ ও দাওরা হাদিস সম্পন্ন করেন এবং মিরপুরের জামিয়া মুহাম্মদিয়া মাদরাসা থেকে ইফতা শেষ করেন। পাশাপাশি দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন।

অপর শিক্ষার্থী মুহাম্মদ মুশাহিদ দেওয়ান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা অনুষদের ভাষাতত্ত্ব বিভাগে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায়।তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা অনুষদের অধীনে পর্যায়ক্রমে স্নাতক, স্নাতকোত্তর এবং এমফিল সম্পন্ন করেছেন।

তার এমফিল গবেষণার বিষয় ছিল বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম ইয়াকুত আল হামাবি (মৃত্যু: ৬২৬ হিজরি) রচিত ‘মুজামুল উদাবা’ গ্রন্থে ব্যবহৃত খাদ্য ও পানীয় সম্পর্কিত শব্দের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। গবেষণাটি ড. ইবরাহিম বিন সালিহ আল আওফির তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা অনুষদে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত দারুল উলূম মাদানীনগর মাদরাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন এবং বেফাক বোর্ডের অধীনে তাকমিল পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় দশম স্থান অর্জন করেন।

ফাহাদ মৃধা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস অনুষদের ‘ফিকহুস সুন্নাহ’ বিভাগে পিএইচডি প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায়। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করার পর হাদিস অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে একই বিভাগের অধীনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বর্তমানে তিনি ড. সালেহ বিন আব্দুল্লাহ আসিরির তত্ত্বাবধানে এমফিল গবেষণাপত্র জমা দিয়েছেন। শিগগিরই তার গবেষণাপত্রের ডিফেন্স অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা শুরু হয় আড়াইহাজার থানার দারুল উলুম দিঘলদী মাদরাসায়, যেখানে তিনি হিফজ সম্পন্ন করেন। পরে ঢাকার ফরিদাবাদ মাদরাসায় মিশকাত পর্যন্ত পড়াশোনা করেন। এছাড়াও সাধারণ শিক্ষা ধারায় দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন।

মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে একসঙ্গে তিন বাংলাদেশি তরুণের পিএইচডি প্রোগ্রামে উত্তীর্ণ হওয়াকে অনেকেই দেশের মাদরাসা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে দেখছেন।

শিক্ষাবিদদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে কৃতিত্ব দেখিয়ে যাচ্ছে। বিশেষ করে ইসলামি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই সাফল্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিখোঁজের পর পতেঙ্গা সৈকত থেকে সন্দ্বীপের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সন্দ্বীপের সন্তান ও চট্টগ্রাম মডেল স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদ মুনিপ আহমেদ শান (১৪) নিখোঁজ হওয়ার পর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

Related Articles

স্বামীর মৃত্যু: প্যারোলে মুক্তির আবেদন করছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা দীপু মনির স্বামী, সুপ্রিম...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের...