Home জাতীয় অপরাধ ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

Share
ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
Share

ফেনীতে ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় শান্ত কুমার সাহা (১৫) নামে এক কিশোর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) রাতে ফেনী জেলার সদর উপজেলার রামপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শান্ত ফেনী শহর থেকে বালিগাঁও এলাকায় যাত্রী পরিবহন করতেন। রোববার রাত আটটার দিকে যাত্রী সেজে দুই ব্যক্তি তার অটোরিকশায় ওঠে। পরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক-এর স্টার লাইন পাম্পের সামনে পৌঁছালে তারা শান্তকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয় এবং অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।

ডোবা থেকে উঠে নিজের অটোরিকশার পেছনে দৌড়াতে থাকেন শান্ত। এ সময় রামপুর রাস্তার মাথা এলাকায় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।

নিহতের চাচা রিপন সাহা জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো সেদিনও তার বাবা অটোরিকশাটি বাড়িতে রেখে গিয়েছিলেন। পরে কিছু উপার্জনের আশায় শান্ত সেটি নিয়ে শহরের দিকে বের হয়। কিন্তু ছিনতাইকারীদের কবলে পড়ে তাকে জীবন দিতে হয়েছে।

তিনি আরও বলেন, যেখান থেকে যাত্রী তোলা হয়েছিল, আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরতে সদর থানার পুলিশ কাজ করছে।

এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি কারেন্টজালসহ গ্রেপ্তার ১

  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি অবৈধ কারেন্টজালসহ মো. জামিল (৩০) নামের এক...

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির...

;