Home আঞ্চলিক মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

Share
মিরপুরে বহুতল ভবনে আগুন
Share

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, ভবনের ছাদ থেকে এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

এখনও ৫–৬ জন ছাদে অবস্থান করছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের টিটিএল (Turntable Ladder) ব্যবহার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

Related Articles

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে...

মুরাদনগরে মাদক ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার

মো:ইয়াছিন সরকার , কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক ও...