Home সাম্প্রতিক মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষের ওপর সশস্ত্র হামলা: শিশু-বৃদ্ধসহ গুলিবিদ্ধ ১৬
সাম্প্রতিক

মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষের ওপর সশস্ত্র হামলা: শিশু-বৃদ্ধসহ গুলিবিদ্ধ ১৬

Share
মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষের ওপর সশস্ত্র হামলা
Share

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত মানুষের ওপর গুলি ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালালে শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার গভীর রাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, রাতে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকার সময় হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি গ্রামে হামলা চালায়। হামলাকারীরা শটগান, পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে ঢুকে পড়ে।

গ্রামের বাসিন্দাদের দাবি, মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজান গ্রুপের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।
হঠাৎ এ হামলায় ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকেই গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে তিনজন শিশু ও একজন বৃদ্ধ রয়েছেন বলে জানা গেছে।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ ও আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং দোহারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার ওসি খন্দকার জুয়েল মিয়া জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তিনি বলেন, “মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজান গ্রুপের পরিবার ও সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব সদস্যরাও এলাকায় টহল জোরদার করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা...

‘ছাত্রদল না থাকলে শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে নিষিদ্ধ কিংবা কোণঠাসা ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে...

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

;