Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় তেহরানের তেল ডিপো বিধ্বস্ত, রাস্তায় ‘আগুনের নদী’
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় তেহরানের তেল ডিপো বিধ্বস্ত, রাস্তায় ‘আগুনের নদী’

Share
ইসরায়েলি হামলায় তেহরানের তেল ডিপো বিধ্বস্ত
Share

ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় তেলের ডিপো ও পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাইপলাইন ছিদ্র হয়ে জ্বালানি তেল পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রবাহিত হওয়ায় শহরের বিভিন্ন সড়কে আগুন ছড়িয়ে পড়ে, যা স্থানীয়রা ‘আগুনের নদী’ হিসেবে বর্ণনা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেহরানের সড়কের পাশের ড্রেন ও নর্দমা দিয়ে দাউদাউ করে আগুন জ্বলছে। তেলের প্রবাহের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ায় বিভিন্ন স্থানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরের তিনটি পৃথক স্থানে থাকা জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ডিপোগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পাইপলাইন ভেঙে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আগুন নিয়ন্ত্রণে জরুরি সেবা কর্মীরা কাজ করছেন।

তবে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও ইরান সরকার দাবি করেছে, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো ঘাটতি তৈরি হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
সূত্র: আল জাজিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে

মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ির চাপায় আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২...

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি...

Related Articles

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু...

হানিয়া ও খামেনি হত্যার কঠোর প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ...

প্রীতি ম্যাচ চলাকালে ব্রাজিলে ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস বন্দুক হামলায় মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক...

ভারতে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

ভারতের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় নেমে এসেছে চরম বিপর্যয়। কেরালা...