Home আন্তর্জাতিক ইসরায়েলের হাইফা সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফা সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলা

Share
ইসরায়েলের হাইফা সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ'র হামলা
Share

ইসরায়েলের চলমান সামরিক অভিযানের জবাবে দফায় দফায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, রোববার (৮ মার্চ) তারা ইসরায়েলের সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলের কয়েকটি শহর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, তাদের হামলার প্রধান লক্ষ্য ছিল হাইফা নৌঘাঁটি, উত্তরাঞ্চলের মিসগাভ ঘাঁটি এবং উপকূলীয় শহর নাহারিয়া।

গোষ্ঠীটির দাবি, তাদের যোদ্ধারা হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগেও শনিবার একই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছিল তারা।

আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিল মিসগাভ ঘাঁটি। উত্তর ইসরায়েলের ওই ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, এই ঘাঁটি ইসরায়েলি বাহিনীর একটি লজিস্টিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

হিজবুল্লাহ আরও জানায়, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে রাজধানী বৈরুত–এর দক্ষিণ শহরতলীসহ লেবাননের ডজনখানেক শহর ও নগরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।

এছাড়া উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়াকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, শহরটিতে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি নাহারিয়া শহরের উদ্দেশে আগে দেওয়া সতর্কবার্তার অংশ।

এদিকে লেবাননে অভিযানে গিয়ে দুই ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে বলেও স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে ওই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আলজাজিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টের গণ–আন্দোলন কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। তাঁর...

স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে

মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ির চাপায় আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২...

Related Articles

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু...

হানিয়া ও খামেনি হত্যার কঠোর প্রতিশোধের অঙ্গীকার আইআরজিসির

হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ...

প্রীতি ম্যাচ চলাকালে ব্রাজিলে ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস বন্দুক হামলায় মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক...

ভারতে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

ভারতের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় নেমে এসেছে চরম বিপর্যয়। কেরালা...