Home আঞ্চলিক দলীয় পরিচয়ে অপরাধ করলে ছাড় নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
আঞ্চলিক

দলীয় পরিচয়ে অপরাধ করলে ছাড় নেই: এমপি এমরান আহমদ চৌধুরী

Share
Share


সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলের পরিচয়ে কেউ অপরাধে জড়িত থাকলে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ছিনতাইসহ নানা কারণে সিলেটের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। মানুষের অনেক অভিযোগ-অনুযোগ আমাদের কাছে আসে। এসব অপরাধকাণ্ডে যদি কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ জড়িত থাকেন, তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি—তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না।

তিনি বলেন, আমাদের দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিলেটসহ পুরো দেশকে অপরাধমুক্ত ও কলঙ্কমুক্ত করতে চাই। এ ক্ষেত্রে রাজনীতিবিদরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত। আমার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেরও অনেক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসীরা দেশে এসে কোনো প্রয়োজনে জেলা প্রশাসনসহ বিভিন্ন অফিস-দপ্তরে গেলে তাদের আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, অনেক সময় প্রবাসীরা বিভিন্ন প্রক্রিয়া সহজে বুঝে উঠতে পারেন না। তাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করে দ্রুত সেবা দেওয়া এবং তাদের কাজ সহজে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,...

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবা এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেছেন। এ...

Related Articles

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

;