Home আঞ্চলিক গোয়াইনঘাটে কেন্দা খাল পুনঃখনন কাজের উদ্বোধন
আঞ্চলিক

গোয়াইনঘাটে কেন্দা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

Share
Share


মো. আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি (গোয়াইনঘাট) | স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দুই কিলোমিটার সাতকুড়িকান্দি কেন্দা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার সাতকুড়িকান্দি, তুরালীকান্দি, হাতিরকান্দি, ডাকাতিকান্দি ও কাঠলকুড়িকান্দি গ্রামের বাসিন্দাদের উপস্থিতিতে দুই কিলোমিটার কেন্দা খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগী কয়েকটি গ্রামের লোকজনসহ উপস্থিত ছিলেন ডৌবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিন রাঙ্গা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, সাব্বির আহমদ, যুবদল নেতা নুরুল ইসলাম মেম্বার, নাজিম উদ্দিন, আব্দুল মতিন, মশাইদ আলী, মইনুদ্দিন, আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন, নাজমুল ইসলাম, মোখলিসুর রহমান, মো. দেলোয়ার, ফয়েজ উদ্দিন, আব্দুল সাত্তার, আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত গ্রামবাসী বলেন, কেন্দা খাল পুনঃখনন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি খরা মৌসুমে এটি পানির আধার হিসেবে কাজ করবে, ফলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন এবং অনাবাদি জমি আবাদযোগ্য হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা জোরদার ও গ্যাস সংকট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। নব্য...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলা, চরম উত্তেজনা

ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হুথি নিয়ন্ত্রিত একাধিক কৌশলগত এলাকায় সৌদি জোট অন্তত ২৬টি বিমান...

Related Articles

পাবনায় শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা : ক্ষুব্ধ এলাকাবাসীর হা’ম’লা’য় প্রধান আ’সা’মির বাড়িঘর তছনছ

পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে (১০) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায়...

গাছে ঝুলছিল সালোয়ার পরা স্বামীর ম’র’দে’হ, সাথে বাঁধা ছিল অ’র্ধ’ন’গ্ন স্ত্রীর লা’শ

ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে জঙ্গলে জ্বালানি কাঠ কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর...

৩৪ দিন পর আবারও শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা দীর্ঘ ৩৪ দিন পর...

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ হওয়া একমাত্র সন্তান...