Home আন্তর্জাতিক ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের
আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের

Share
২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ২২০ সেনা হতাহতের দাবি ইরানের
Share

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২২০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ওয়েবসাইট পার্স টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে।

ইরানের ওই সামরিক মুখপাত্র দাবি করেন, সাম্প্রতিক অভিযানে মার্কিন বাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামরিক অবকাঠামো ও সরঞ্জামেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, পারস্য উপসাগর এলাকায় মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ডাফরা এয়ার বেস লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় প্রায় ২০০ জনের মতো মার্কিন সেনা হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এবং ঘটনাগুলো স্বাধীনভাবে যাচাইও করা সম্ভব হয়নি।

ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, পারস্য উপসাগরের উত্তরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে। ওই হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই হামলাগুলো বৃহত্তর সামরিক অভিযানের অংশ, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দুর্বল করা। এদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন কর্মকর্তা।

দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইহিনী বলেন, বর্তমান যুদ্ধ ইরান ছয় মাস পর্যন্ত চালিয়ে নেওয়ার সক্ষমতা রাখে।

তিনি আরও বলেন, দেশের সামরিক বাহিনী দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক উভয় ধরনের অভিযান চালাতে পারবে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের দাবি ও পাল্টা দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন দেশ কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বছর বয়সী ছাত্রলীগ নেতা প্রিন্স, সেখান থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের আটক

সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা...

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;