আবু সালেহ হোসাইন | সিলেটের বালাগঞ্জে পবিত্র বদর বিজয়ের চেতনাকে ধারণ করে কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘ইসলামিক ট্যালেন্ট হান্ট ২০২৬’। তরুণদের মাঝে ইসলামী সংস্কৃতি, নৈতিকতা ও কুরআনের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে উৎসবমুখর করে তোলে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) তাহফিজুল কোরআন একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রেদ্বওয়ান হোসেন বলেন, বদর যুদ্ধ আমাদের শিখিয়েছে ঈমানি শক্তি ও আদর্শের মাধ্যমে অসত্যকে পরাজিত করার শিক্ষা। তরুণ প্রজন্মের মাঝে নৈতিকতা, আত্মিক উন্নয়ন এবং ইসলামী সংস্কৃতির চর্চা জাগিয়ে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রতিযোগীদের মেধা ও প্রতিভার প্রশংসা করে বলেন, কুরআনের সঠিক জ্ঞান ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব।
উপজেলা তালামীযের সভাপতি শেখ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি নাজমুল ইসলাম শিহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সালেহ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, সিলেট পূর্ব জেলা তালামীযের সাবেক সহ-সভাপতি ময়নুল ইসলাম এবং উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাহফিজুল কোরআন একাডেমি বালাগঞ্জের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, আতাশন লতিফিয়া আলিম মাদরাসার সহকারী সুপার মাওলানা মুস্তফা আহমদ, মৈশাষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহিদসহ উপজেলা তালামীযের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সাবেক সহ-সভাপতি শেখ শাহজাহান ও রেজাউল করিম, সহ-সভাপতি হাফিজ রুহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন, সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাহফুজ খান, সোমায়েল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইম আহমদ এবং সদস্য ইমাদ খান, রাসেল আহমদ, সৈয়দ রাদি আহমদ ও হোসাইন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী তরুণদের ইসলামী মূল্যবোধ ও কুরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও সুস্থ সাংস্কৃতিক ধারার সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment