
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান ইরানে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানাই। তবে এই বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি।
রোববার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও অব্যাহত হয়েছে, যা অকার্যকর এবং পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। এমন পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এর ফলে নিরীহ মানুষদের দুর্ভোগ বাড়ছে।”
ডা. শফিকুর রহমান ইসরায়েলকে দায়ী করে বলেন, “ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করছে, সংলাপের পথ বন্ধ করছে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা দুর্বল করছে।”
তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি তিনি। তিনি উল্লেখ করেন, “জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার প্রবণতা ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে, যা বিপজ্জনক নজির স্থাপন করছে এবং বৈশ্বিক নীতিমালা দুর্বল করছে।”
জামায়াত আমির সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...
ByDesk ReportJune 8, 2026ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...
ByDesk ReportJune 8, 2026বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...
ByDesk ReportJune 10, 2026ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...
ByDesk ReportJune 10, 2026বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা...
ByDesk ReportJune 10, 2026ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
ByDesk ReportJune 10, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment