Home আঞ্চলিক স্থানীয় নির্বাচনের আমেজে সরব বিশ্বনাথ, সম্ভাব্য প্রার্থী আব্দুল মান্নান রিপন
আঞ্চলিক

স্থানীয় নির্বাচনের আমেজে সরব বিশ্বনাথ, সম্ভাব্য প্রার্থী আব্দুল মান্নান রিপন

Share
Share

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেট জেলায় শুরু হয়েছে স্থানীয় নির্বাচনের আমেজ। এরই মধ্যে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আব্দুল মান্নান রিপন। জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশ্বনাথ উপজেলা শাখার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গণসংযোগ শুরু করেছেন। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সভা-সমাবেশে অংশ নিয়ে তিনি প্রার্থী হিসেবে সবার সহযোগিতা কামনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আব্দুল মান্নান রিপন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে তার প্রার্থিতা ইতিবাচক সাড়া ফেলেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনায় তিনি আশাবাদী বলে উল্লেখ করেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেট মহানগর জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি সামাজিক সংগঠন ‘অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘ’-এর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিশ্বনাথ সদর ইউনিয়নের ধর্মদা (পীর বাড়ি) গ্রামের মরহুম গোলাম মোস্তফা গোলু মিয়ার পুত্র।

এ বিষয়ে আব্দুল মান্নান রিপন বলেন, রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও উপজেলাবাসীর পাশে থাকতে ভালোবাসি বলেই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত অনেকেই আমাকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী করেছেন। তাদের ভালোবাসা ও সহযোগিতায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, সবার সহযোগিতা অব্যাহত থাকলে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব।

তিনি বিশ্বনাথ উপজেলাবাসীর ভালোবাসা, আন্তরিকতা, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তাদের নাম আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া বলে জানা গেছে।...

ঢাকার বিভিন্ন স্থানে খণ্ডিত মরদেহ উদ্ধার: ঘাতক গ্রেপ্তার

রাজধানী ঢাকার একাধিক এলাকা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১ মার্চ) সকালে গ্রেপ্তারের...

Related Articles

সিলেট নগরীর পুরোনো ভবন ভেঙে ফেলার নির্দেশ

  সিলেট মহানগরীর জিন্দাবাজারের ওভারসিজ সেন্টার পুরো ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া...

ফসলি জমিতে মাটিখেকোদের অবাধ লুট, বালাগঞ্জের প্রশাসন যেন নীরব দর্শক

সিলেটের বালাগঞ্জে চাষাবাদযোগ্য কৃষিজমি ধ্বংস করে অবাধে মাটি কাটার মহোৎসব চলছে। ফসল...

যশোরে ১৫ লাখ টাকার চুক্তিতে বিএনপি নেতাকে হত্যা

যশোরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে জেলা গোয়েন্দা...

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল, অতঃপর…

চট্টগ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে...