Home আন্তর্জাতিক আলিরেজা আরাফিকে ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা ঘোষণা
আন্তর্জাতিক

আলিরেজা আরাফিকে ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা ঘোষণা

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সংবিধান অনুযায়ী একটি অন্তর্বর্তী লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে।

কাউন্সিলের ফকিহ (ধর্মীয় আইনজ্ঞ) হিসেবে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে নিয়োগ দেওয়া হয়েছে।

লিডারশিপ কাউন্সিলের অন্য সদস্যরা হলেন— প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের হাতে ন্যস্ত।
এই পরিষদ নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত লিডারশিপ কাউন্সিল দেশের প্রশাসনিক, সামরিক ও নীতিগত সিদ্ধান্ত পরিচালনা করবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, আলি শামখানি, জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।

হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে পুরো অঞ্চলে উত্তেজনা ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

মোগলাবাজার (সিলেট), ১০ জুন ২০২৬ — মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় থানার অফিসার ইনচার্জ (ওসি)...

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সভা

সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (সময়ের উল্লেখ অনুযায়ী) সন্ধ্যা ৮টায় সংগঠনের নিজস্ব মহড়া কক্ষে এ সভা...

Related Articles

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...