Home জাতীয় কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি
জাতীয়

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

Share
Share

 

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে তার মরদেহ হাসপাতালেই রাখা হবে। পরদিন ভোরে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়া হবে বলে জানা গেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হতে পারে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে গিয়ে তার সঙ্গে যোগ দেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

রাজনৈতিক জীবনে তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ভারত–বাংলাদেশ...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ মুজিবুর রহমান। পেশাগত...

Related Articles

নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক,...

জামালপুর সীমান্তের শূন্যরেখায় ১৭ ঘন্টা অতিবাহিত করলেন এক ব্যক্তি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্ত এলাকায় আবারও ৩৫ বছর...

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...