Home আঞ্চলিক চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করল তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা
আঞ্চলিক

চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করল তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা

Share
Share

 

সিলেটের হিলুয়াছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও অসহায় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি,) শুক্রবার সকালে সংস্থার সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাফিজ শাফীর পরিচালনায় আয়োজিত এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী হাফিজ মাওলানা ফায়যুর রাহমান, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সহসভাপতি সাহাগীর আহমেদ, ক্লাব সদস্য সাহান আহমেদ ও জাহাঙ্গীর নগর জাবালে নুর মাদরাসার মুহতামিম মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ। এ সময় ২৫টি চা শ্রমিক পরিবারের মাঝে সংস্থার পক্ষ থেকে কম্বল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এবারের শীত মৌসুমে সংস্থাটি ধাপে ধাপে ক্লাবের অন্তর্ভুক্ত এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয় হিলুয়াছড়া চা বাগানে। ক্লাব সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম খান নজরুলের তত্ত্বাবধানে এবারের কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহ-সভাপতি আব্দুল হাফিজ খান শামীম।

মজুমদারী, লিচুবাগান, সৈয়দ মুগনী ও খাসদবীরের একাংশ নিয়ে গঠিত ঐতিহ্যবাহী তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (রেজি. নং–২৩৩/৯১) দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। -বিজ্ঞপ্তি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জ্বালানি খাতের ভবিষ্যৎ চিরতরে বদলে গেছে

ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া তেলসংকট জীবাশ্ম জ্বালানিশিল্পকে চিরতরে বদলে দিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি অর্থনীতিবিদ ফাতিহ বিরোল এ মন্তব্য করেছেন। তিনি বলেন, জ্বালানি...

ভাইভা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জনকারী বাদ, শিক্ষক হলেন চতুর্থজন

সাজিদ হোসেন | রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়ম ও ফলাফল জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভাইভা বোর্ডের সুপারিশ করা দ্বিতীয় স্থানে...

Related Articles

ঘুমন্ত ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত অবস্থায় কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে হত্যার পর ট্রেনের নিচে...

লন্ডনে চুরি করা গাড়ির ধাক্কায় বিশ্বনাথের আমির আলী নিহত

যুক্তরাজ্যের লন্ডনের উপকণ্ঠ সাউথএন্ড-অন-সি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী...

ময়মনসিংহে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পথ হারানো এক নারীকে সাহায্যের কথা বলে অপহরণের পর...

রাউজানে টিলা বিরোধে গুলি করে যুবককে হত্যা, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামের রাউজানে টিলার মাটি কাটা নিয়ে বিরোধের জেরে মুহাম্মদ কাউসার উজ জামান...