Home সাম্প্রতিক গোয়াইনঘাটে ইমাম রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫
সাম্প্রতিক

গোয়াইনঘাটে ইমাম রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫

Share
Share

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামে বায়তুন নুর জামে মসজিদে তারাবির নামাজের ইমাম রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং ইট-পাথর নিক্ষেপে মসজিদের টাইলস ও গ্লাস ভাঙচুর হয়েছে।

গ্রামবাসী জানান, গত ২০ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজের শেষ পর্যায়ে মুন্না আহমদ ও সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০–১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে গহড়া জামে মসজিদে ও মুসল্লিদের ওপর হামলা চালায়। এ সময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের আবাসন ও বেতনসংক্রান্ত তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে তারা বেপরোয়া ভাঙচুর করে।

গ্রামবাসী আরও অভিযোগ করেন, সিরাজুল ইসলামের নির্দেশে মুন্না আহমদ ধারালো অস্ত্র দিয়ে ফয়ছল আহমদ নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার প্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ২৩ জনের নাম উল্লেখ করে মামলা নেয়। পুলিশ এ পর্যন্ত মামলায় এজাহারভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবীর হোসেন বলেন, গহড়া বায়তুন নুর জামে মসজিদে সূরা তারাবি না খতম তারাবির নামাজের ইমাম রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। দুটি মামলা তদন্তাধীন রয়েছে।

এদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট অনলাইন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে স্থানীয় প্রতিনিধি ও গ্রামবাসী জানান, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণমাধ্যমকর্মীদের সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে পলাতক বাকি ২০ আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এসব অভিযোগ অস্বীকার করে অপর পক্ষের জিয়াউল ইসলাম বলেন, মসজিদে ইমাম, তারাবির নামাজ ও গ্রামবাসীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। মূলত আলীম উদ্দিন গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি নদীর লিজ নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে তারাবির নামাজের পর আলীম উদ্দিন গংদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মসজিদে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের অনেকেই গুরুতর আহত হয়েছেন। থানায় আমাদের পক্ষ থেকে ২৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২৬ বছর আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজধানীর খিলগাঁওয়ে ২৬ বছর আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আবদুল জলিল হাওলাদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার...

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ

সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে বলে মন্তব্য করেছেন গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি বলেন, মার্চ মাসেই...

Related Articles

বগুড়ায় প্রকাশ্যে পাঁচ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে দিনের বেলায় মোটরসাইকেলের গতিরোধ করে রকি মাহমুদ (৩২) নামে পাঁচ...

ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে- ট্রাম্প

আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

বিষধর সাপের ছোবল থেকে ৩০ শিশুকে বাঁচিয়ে প্রাণ দিল ‘কালী

মানুষের পরম বন্ধু হিসেবে কুকুরের বিশ্বস্ততার কাহিনী আমরা বহুবার শুনেছি, কিন্তু ওড়িশার...

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন...