Home আঞ্চলিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি এমরান চৌধুরী
আঞ্চলিক

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি এমরান চৌধুরী

Share
Share

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার প্রতিটি গ্রামের সমস্যা সম্পর্কে তিনি অবগত রয়েছেন এবং এ দুই উপজেলার উন্নয়ন নিয়ে জনগণের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে একটি সুখী-সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। সকলের সমর্থন পেলে আগামী পাঁচ বছরের মধ্যে এ দুই উপজেলার দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এমপি এমরান।

গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদের পরিচালনায় জাঙ্গালহাটা মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ ও সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আমিন, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামিম, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউল ইসলাম জিতু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী নবিদ, সিলেট জেলা যুবদলের সহ-গ্রামবিষয়ক সম্পাদক মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজামুল কাদির লিপন, সদস্য লায়েক আহমদ ও রুবেল আহমেদ এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ তুরু।

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি লক্ষীপাশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

মিথ্যা অপবাদের অভিযোগে সংবাদ সম্মেলন মাদ্রাসা সভাপতির

বিপ্লব ইসলাম, রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির...

শেফস অ্যান্ড কুকস সিলেট ডিভিশনের সভাপতি আকরাম, সম্পাদক কোহেল

সিলেটের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় কর্মরত শেফদের সংগঠন ‘শেফস অ্যান্ড কুকস সিলেট...

যৌন হয়রানির অভিযোগ খুবির শিক্ষকের শাস্তি দাবি করে বিক্ষোভ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে ওঠা...

সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঘনিষ্ঠজনদের

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে...