Home আন্তর্জাতিক “নাইজেরিয়াতে অস্ত্রধারীদের গুলিতে নিহত অন্তত ৩২ 
আন্তর্জাতিক

“নাইজেরিয়াতে অস্ত্রধারীদের গুলিতে নিহত অন্তত ৩২ 

Share
Share

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারীরা। তাদের গুলিতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন। এছাড়া তারা বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নাইজার রাজ্যের বোরগু এলাকায় নৃসংশতা চালায় তারা।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ছাড়াও একাধিক গ্যাং সক্রিয় রয়েছে। যারা অর্থের জন্য মানুষকে অপহরণ করে নিয়ে যায়। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন একটি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালায়। সেখানে ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। কিছু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। সংখ্যাটি কত সেটি এখনো নিরূপণ করা যায়নি।” এরপর হামলাকারীরা কোনকোসো গ্রামের দিকে যায়। অন্যান্য জায়গায়ও তারা হামলা চালায়। তবে সেখানে তারা কতটা তাণ্ডব চালিয়েছে সেটি জানা যায়নি। কনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তার গ্রামে ভোরের দিকে বিক্ষিপ্ত গুলির মাধ্যমে হামলা শুরু হয়। তিনি বলেন, “এখন পর্যন্ত এ গ্রামে ২৬ জন নিহত হয়েছেন।

তারা থানায় আগুন ধরিয়ে দিয়েছে।” এরপর সেখানে যুদ্ধবিমান উড়ে যায় বলে জানিয়েছেন তিনি। নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে একজন জানিয়েছেন, কনকোসোতে মারা গেছেন ৩৮ জন। নিহতদের হয় গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়েছে। এরসঙ্গে গ্রামের প্রায় সব বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা এবং কাতসিনা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এরমধ্যেই আরও কয়েক ডজন গ্রামবাসীকে হত্যা করা হলো।

সূত্র: আলজাজিরা “

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন হামলার আগে নিজের হোটেল কক্ষে একটি সেলফি তুলেছিলেন। প্রতিবেদন অনুযায়ী, এরপর...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে বহরের একাধিক জাহাজের...

Related Articles

যুক্তরাষ্ট্রে পিকেলবল খেলোয়াড়সহ বিমান বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রি এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ...

হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি ও আরব উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন...

বোন খুন করে রোলেক্স আত্মসাৎ: নারীর যাবজ্জীবন সাজা

ন্যান্সি পেক্সটন নিজের বোনকে হত্যা করে তাঁর রোলেক্স ঘড়ি নিয়ে নেওয়ার ঘটনায়...

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মিত্রদের রক্ষা করতে পারছে না: খামেনি

মোজতবা খামেনি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র-এর সামরিক ঘাঁটিগুলো তাদের মিত্রদের নিরাপত্তা...