Home জাতীয় অপরাধ ফটিকছড়ির চা-বাগানে মিললো যুবকের মরদেহ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ফটিকছড়ির চা-বাগানে মিললো যুবকের মরদেহ

Share
Share

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি চা-বাগান থেকে মোহাম্মদ মুজিব (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়ি চা-বাগান এলাকায় মরদেহটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা-বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন করে।

নিহত মোহাম্মদ মুজিব কাঞ্চননগর এলাকার হাছি মিয়া পল্লান বাড়ির কৃষক নুরুল আলমের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক ছিলেন। জীবিকার তাগিদে প্রতিদিন বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জয়নাল বলেন, “মুজিব ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি লুট করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।”

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ ও শ্রমিক দলনেতা নিহত

পাবনা সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পুষ্পপাড়া হাটের ইজারাদার ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রিপন...

গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক...

Related Articles

এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ করলেন আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায়...

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যু: কথিত বান্ধবী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা...

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

;