Home আঞ্চলিক বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Share
Share

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দলগাছা-নামুইট এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের তামিম নিহাল (১৮) এবং নাটোরের লালপুর উপজেলা সদরের মিজানুর রহমান লেমন (১৮)। লেমন নন্দীগ্রামে তার মামার বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলে সিমলা বাজার থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৯ শ্রমিকের মৃত্যুর পর সীতাকুণ্ডের সেই জাহাজভাঙা কারখানার কার্যক্রম স্থগিত

বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সব ধরনের কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত...

শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি, স্বামীকে ‘কুপথে’ নেওয়া ব্যক্তিদের বিচার দাবি হেনার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি নানা আকুতিও রেখে যান মানুষ। কেউ নিজের বা স্বজনের মঙ্গল কামনা করেন, কেউ লেখেন মানত...

Related Articles

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের...

রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নাকি মডেল ও রাজনীতিবিদ...

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড চালু : সাখাওয়াত হোসেন

বিগত সরকারের মেয়াদে অবহেলিত স্বাস্থ্য খাতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত...

শেখ হাসিনার প্রত্যর্পণ: চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রত্যর্পণ অনুরোধ নিয়ে...