বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সব ধরনের কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মহসিন।
মোহাম্মদ মহসিন বলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান কারখানাটি পরিদর্শনের পর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি এখনো প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করতে পারেনি। নমুনা সংগ্রহের সময় যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য আপাতত কারখানার সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ সময়ে তদন্ত কমিটির সদস্যরা প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবেন।
শুক্রবার সকাল ৯টার দিকে ফেরদৌস স্টিলের ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামের ৩০ হাজার ৭৭০ টন ওজনের একটি স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকেরা। পরে একে একে ৯ জনের মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জাহাজটির ব্যালাস্ট এলাকায় হাইড্রোজেন সালফাইড গ্যাস ছড়িয়ে পড়েছিল।
এর আগে গত ফেব্রুয়ারিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শনে ফেরদৌস স্টিলে নিরাপত্তা ও শ্রমিকদের সুযোগ-সুবিধাসংক্রান্ত বিভিন্ন অনিয়ম ধরা পড়েছিল। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট সচেতন না করা, ঝুঁকি মূল্যায়নের প্রতিবেদন না দেওয়া এবং নির্ধারিত সময়ের বেশি কাজ করিয়েও ওভারটাইমের টাকা না দেওয়ার অভিযোগ ছিল।
এসব অনিয়ম সংশোধনে একাধিকবার নোটিশ দেওয়ার পরও যথাযথ জবাব না পাওয়ায় গত জুলাইয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...
ByDesk ReportAugust 14, 2026ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...
ByDesk ReportAugust 14, 2026রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...
ByDesk ReportAugust 15, 2026ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...
ByDesk ReportAugust 15, 2026গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...
ByDesk ReportAugust 15, 2026মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...
ByDesk ReportAugust 15, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment