Home আন্তর্জাতিক সৌদির মরুর বুকে চালু হচ্ছে আলট্রা-লাক্সারি ট্রেন
আন্তর্জাতিক

সৌদির মরুর বুকে চালু হচ্ছে আলট্রা-লাক্সারি ট্রেন

Share
Share

মধ্যপ্রাচ্যের মরুভূমির সৌন্দর্য আবিষ্কারের নতুন দিগন্ত খুলতে যাচ্ছে সৌদি আরব। এই বছর দেশটিতে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’, মধ্যপ্রাচ্যের প্রথম বিলাসবহুল পর্যটন ট্রেন, যা শুধু যাতায়াত নয়, বরং যাত্রীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে।

সৌদি রেলওয়ে, সংস্কৃতি মন্ত্রণালয় ও সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। ট্রেনটির নকশা ও পরিচালনায় যুক্ত হয়েছে ইতালির খ্যাতনামা বিলাসবহুল ট্রেন নির্মাতা প্রতিষ্ঠান আরসেনালে। নকশা করেছেন আলিন আসমার দ’আম্মান, যেখানে সৌদি সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া যেমন আছে, তেমনি আধুনিক বিলাসবহুল সুযোগ-সুবিধাও থাকবে।

ট্রেনে থাকবে ৩১টি স্যুট, যার মধ্যে দুটি প্রেসিডেনশিয়াল। একবারে সর্বোচ্চ ৬৬ জন যাত্রী যাত্রা করতে পারবেন। বিশেষ সুবিধাগুলো হলো—
• দুটি রেস্টুরেন্টে সৌদি ও আন্তর্জাতিক খাবার এবং ইতালিয়ান মেনু
• ‘মাজলিস’ লাউঞ্জে ককটেল পরিবেশন
• ২৪ ঘণ্টা রুম সার্ভিস
• প্রতিটি স্যুটে আলাদা বাটলার
• সৌদি সংস্কৃতি ও মরুভূমি অনুপ্রাণিত ইন্টেরিয়র ডিজাইন
• ১৪টি বগির এই ট্রেন তৈরি করা হয়েছে পুরোনো ইতালিয়ান কোচ নতুন করে রূপান্তরের মাধ্যমে।

ট্রেনের অভ্যন্তর ডিজাইনে ব্যবহার করা হয়েছে কাঠের নকশা, আরবি ক্যালিগ্রাফি, নরম আলো এবং সৌদি ঘোড়সওয়ার সংস্কৃতির ছোঁয়া। এটি ঐতিহ্য ও আধুনিকতার এক সমন্বয়।

ড্রিম অব দ্য ডেজার্ট চলবে সৌদিরপাঁচটি রুটে—
নর্দান স্যান্ডস: রিয়াদ থেকে দুই রাতের সফর, আল জউফ, মারিদ দুর্গ ও কিং সালমান ন্যাচারাল রিজার্ভ দেখার সুযোগ
আ টেস্ট অব আলউলা: রিয়াদ থেকে আলউলাতে এক রাতের সফর, পথে আল জউফ ও জুব্বাহ দর্শন
হুইসপারস অব জুব্বাহ: জুব্বাহ অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন দেখার এক রাতের সফর
রমজান নাইটস: কাসিমে এক রাতের সফর, মরুভূমির শান্ত পরিবেশে রমজানের রাত উপভোগ
সামার মিরাজ: রিয়াদ থেকে এক রাতের নন-স্টপ যাত্রা
এই রুটগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য, ইউনেসকো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থান এবং মরুভূমির আভিজাত্য উপভোগ করা যাবে।

‘ড্রিম অব দ্য ডেজার্ট’ ট্রেন সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ, যা তেলের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, সংস্কৃতি ও বিনোদন খাতকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে চায়। ট্রেনটি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে এবং সৌদি আরবকে একটি বিশ্বমানের ভ্রমণগন্তব্য হিসেবে পরিচিত করাতে সাহায্য করবে।
সূত্র: আরব নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান, আটক ৯

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের জাফলং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় নদী...

Related Articles

ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে

ভারতের লখনউ শহরের আসিয়ানা এলাকায় ডাক্তারি পড়ার জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে...

মেক্সিকোতে মাদক সম্রাট ‘এল মেনচো’র মৃত্যু: সহিংসতায় উত্তাল দেশ

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এবং ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (CJNG)-এর প্রধান নেমিসিও...

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকিপা (Arequipa) অঞ্চলে ভয়াবহ বন্যায় উদ্ধার অভিযান পরিচালনার সময় একটি...

ভারতে ৭ আরোহীসহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত...