Home আন্তর্জাতিক প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প—মার্কিন সিনেটর
আন্তর্জাতিক

প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প—মার্কিন সিনেটর

Share
Share

ইরানের জনগণকে রক্ষার অজুহাতে প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

স্থানীয় সময় মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, “আয়াতুল্লাহদের বলছি—আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।” তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

গ্রাহাম আরও দাবি করেন, ইরানে বড় ধরনের পরিবর্তন আসন্ন, আর চলমান আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। তার ভাষায়, এই আন্দোলন শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের অভিযোগ উঠেছে, যার জেরে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ক্রমাগত কঠোর ভাষায় মন্তব্য আসছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও খামেনি প্রশাসনকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে ওয়াশিংটন ‘শক্তিশালী প্রতিক্রিয়া’ দেখাবে।

বিশ্লেষকদের মতে, লিন্ডসে গ্রাহামের বক্তব্য কেবল ব্যক্তিগত মতামত হলেও, এটি ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এমন মন্তব্য আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচার নিয়েও নতুন প্রশ্ন তুলছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত, আরেক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড....

খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী অপারেশনের আগে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনার কথা জেনেও বিচলিত...

Related Articles

ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ আছে, তবে আস্থা কমছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে...

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...

ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়ছে তেল

ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল...

ওয়াশিংটনে নেতানিয়াহুর হোটেলের সামনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান করা হোটেলের...