Home আন্তর্জাতিক ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল দিচ্ছে
আন্তর্জাতিক

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল দিচ্ছে

Share
Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল হস্তান্তর করবে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং উপার্জিত অর্থ তার নিয়ন্ত্রণে থাকবে। তিনি নিশ্চিত করবেন যে, এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ‘জনগণের কল্যাণে’ ব্যবহৃত হয়।এছাড়া, মার্কিন তেল কোম্পানিগুলো ১৮ মাসের মধ্যে ভেনেজুয়েলায় উৎপাদন শুরু করতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প।

এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেল শিল্প পুনরুজ্জীবনে যে বিপুল বিনিয়োগ প্রয়োজন তা আমেরিকান কোম্পানিগুলোই করবে এবং পরবর্তীতে সেই অর্থ ফেরত দেওয়া হবে। তবে তার বিশ্বাস, ১৮ মাসের আগেই উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ক্ষয়িষ্ণু তেল অবকাঠামো দ্রুত সচল করতে সক্ষম।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পূর্বের মাত্রায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় এবং শত শত কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। শুধুমাত্র শেভরন কোম্পানি বর্তমানে সীমিত পরিসরে সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যাকে পুলিশ খুঁজছে তিনি ফুল দিচ্ছেন ইউএনওকে

পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি ও তার সহযোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি...

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার দীর্ঘ মূল সেতুসহ সংযোগ সড়ক...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...