Home আঞ্চলিক ভারতের সেবাদাস সরকার ছিলো আ. লীগ: সালাহউদ্দিন আহমেদ
আঞ্চলিকজাতীয়বিএনপিরাজনীতি

ভারতের সেবাদাস সরকার ছিলো আ. লীগ: সালাহউদ্দিন আহমেদ

Share
Share

আওয়ামী লীগকে ‘ভারতের সেবাদাস সরকার’ হিসেবে উল্লেখ করে দলটির তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেছিল এবং ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকারকে বিদায় নিতে হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। তার ভাষায়, “ফ্যাসিস্ট সরকার মুখে গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু বাস্তবে মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, ওই সরকারের নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থা দেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতেও আঘাত করেছে।

আওয়ামী লীগকে ভারতীয় দল হিসেবে আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, “এরা ভারতীয় দল, এরা ভারতের সেবাদাস সরকার ছিল।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের একজন খালেদা জিয়া ছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন।” তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবেও উল্লেখ করেন।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড নাইট’ কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩...

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক...

Related Articles

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

রাজশাহীতে গ্রিন টিভির সাংবাদিক তন্ময় দেবনাথের ওপর সশস্ত্র হামলা

রাজশাহী মহানগরীতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এক সাংবাদিকের ওপর...