Home জাতীয় অপরাধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার
অপরাধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার

Share
Share

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানার ভেতরে বসে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন মাহদী হাসান। কথোপকথনের একপর্যায়ে তাকে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওটি প্রায় এক মিনিট ৪৬ সেকেন্ডের, যেখানে তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে গিয়ে মাহদী হাসানের সঙ্গে ওসির তর্ক হয়। ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, কেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন প্রশাসনের সঙ্গে ‘বার্গেনিং’ করা হচ্ছে—এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আন্দোলনের সময় নিজেদের ভূমিকার কথা তুলে ধরে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন।

ভিডিওতে আরও দেখা যায়, মাহদী হাসান দাবি করছেন যে জুলাই আন্দোলনের সময় একটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এক পুলিশ সদস্যকে আগুনে ঝলসে হত্যা করা হয়েছিল—এমন বক্তব্যও তিনি দেন। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় বলে জানা গেছে। এদিকে পুলিশ জানিয়েছে, ভিডিওতে দেওয়া বক্তব্য ও ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যামসাং পরিবারে রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর পরিশোধ

দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পগোষ্ঠী স্যামসাংয়ের পরিবারের সদস্যরা দেশটির ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৮ বিলিয়ন ডলার (১২ ট্রিলিয়ন ওন) উত্তরাধিকার কর পরিশোধ করেছেন। কোম্পানির নির্বাহী...

আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

দেশের আটটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘ওয়েদার অবজারভেশন টিম’। সোমবার (৪...

Related Articles

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের...

মালিক গ্রেপ্তারের পর থানায় বানরের করুণ খোঁজাখুঁজি

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তারের...

বগুড়ায় ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেট পড়তে যাওয়া দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) ধর্ষণের...

শিশু ধর্ষণের অভিযোগে রাঙ্গাবালীতে মাদরাসা শিক্ষক আটক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় ১০ বছর বয়সী এক...