Home আন্তর্জাতিক ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আন্তর্জাতিকজাতীয়

ঢাকায় পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আইয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংক্ষিপ্ত এই সাক্ষাতে তারা পরস্পরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন।

তবে এ বৈঠকে ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক কিংবা আঞ্চলিক কোনো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বুধবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য প্রকাশ করে এবং সাক্ষাৎটিকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে উল্লেখ করে।

এর আগে মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। বুধবার ঢাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেন। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে পাকিস্তান ও ভারতের প্রতিনিধিরাও ঢাকায় উপস্থিত ছিলেন।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, চলতি বছরের মে মাসে চার দিনব্যাপী ভারত–পাকিস্তান সামরিক সংঘর্ষের পর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে এটি প্রথম সরাসরি সাক্ষাৎ। ওই সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

এ প্রেক্ষাপটে ঢাকায় এই আকস্মিক সাক্ষাৎ আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে। এটি আনুষ্ঠানিক বৈঠক না হলেও, ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ...

Related Articles

লন্ডনে বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে সমকামী সাজাতে সহায়তাকারী দুই প্রতারক গ্রেপ্তার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি গোপন অনুসন্ধানের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ...

শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ...

ইসরাইলকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আগে থেকে কোনো ধারণা...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কী রয়েছে চূড়ান্ত সমঝোতা স্মারকে?

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ শেষের দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।...