Home আন্তর্জাতিক ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক
আন্তর্জাতিকজাতীয়

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। একইসাথে তিনি সকল পক্ষকে সংযত থাকার, আইনের শাসন নিশ্চিত করার এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমর্থন জানান। তিনি আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর গুরুত্বের ওপর জোর দিয়ে কর্তৃপক্ষকে সব ধরনের সহিংসতা রোধ এবং সাংবাদিক ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

শার্লি বোচওয়ে উল্লেখ করেন, যারা সহিংসতার সঙ্গে যুক্ত, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দেশের সকল পক্ষকে সংযম, দায়িত্বশীলতা ও বিদ্বেষমুক্ত আচরণের প্রতি উৎসাহিত করা হবে। তিনি অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেন, এটি সঙ্কটপূর্ণ পরিস্থিতিতে জনগণ ও কর্মকর্তাদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে।

কমনওয়েলথ মহাসচিব আরও বলেন, “এই সংকটপূর্ণ সময়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও সহনশীলতা প্রদর্শন করতে হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক...

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে সংঘবদ্ধ একটি দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ...

Related Articles

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা...

ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন...

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নবীন...

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

;