Home আঞ্চলিক ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত

Share
Share

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইগাতী–গজনী সড়কের রাংটিয়া এলাকায় সংঘটিত হয় এই দুর্ঘটনা। নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার আবু তাহেরের ছেলে। আহতরা হলেন কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০)।

দুর্ঘটনার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে প্রচণ্ড শব্দে স্থানীয়রা ছুটে আসে। আহত চারজনকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। অন্যদের ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

Related Articles

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...