Home জাতীয় অপরাধ হাদির ওপর গুলিবর্ষণ: ম্যানহোল থেকে ভুয়া নম্বর প্লেট উদ্ধার, ৮ দফা হাতবদল হয় হামলায় ব্যবহৃত মোটরসাইকেল
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়রাজনীতি

হাদির ওপর গুলিবর্ষণ: ম্যানহোল থেকে ভুয়া নম্বর প্লেট উদ্ধার, ৮ দফা হাতবদল হয় হামলায় ব্যবহৃত মোটরসাইকেল

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত জব্দ করে।

সিটিটিসি জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তারা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বনলতা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেলটি ও একটি হেলমেট উদ্ধার করা হয়।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, হামলার সময় ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটটি হামলার পর ফেলে দেওয়া হয়। সেটি একটি ম্যানহোলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা শনাক্তে নিবিড় তদন্ত চালানো হচ্ছে।

তদন্তে উঠে এসেছে, মোটরসাইকেলটি একাধিকবার হাতবদল হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। এরপর পর্যায়ক্রমে শহিদুল, রাসেল, একটি অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে, ওবায়দুল ইসলাম, আনারুল, পুনরায় ওবায়দুল এবং সর্বশেষ শুভ নামের এক ব্যক্তি মোটরসাইকেলটি ক্রয় করেন।

সব মিলিয়ে অন্তত আটবার হাতবদলের পর হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে সিটিটিসি জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।...

বিশ্বকাপে কোন দলের সমর্থক? জবাবে যা বললেন তারেক রহমান

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক-এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী...

Related Articles

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো....

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...