Home জাতীয় অপরাধ কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

Share
Share

কুষ্টিয়ায় তুচ্ছ পারিবারিক বিরোধ রূপ নিল প্রাণঘাতী সংঘর্ষে। রসুনক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম স্থানীয় নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে হাফিজুল ইসলামের মুরগি তার চাচাতো ভাই মহিরের রসুনক্ষেতে ঢুকে পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, ধস্তাধস্তির সময় মহির হঠাৎ বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হাফিজুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন,“নিহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।”

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান,“পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।” তিনি আরও বলেন, নিহতের দাফন সম্পন্ন হওয়ার পর পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লি বিমানবন্দর থেকে ফেরার কারণ ব্যাখ্যা করলেন তথ্য উপদেষ্টা

ভারতের দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিমানবন্দরে তাঁকে একটি স্থানে...

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ...

Related Articles

সামুন মাহমুদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ঘনিষ্ঠজনদের

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক সামুন মাহমুদ খানের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে...

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির করুণ মৃত্যু: সিলেট থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মানবপাচারকারী চক্রের লোভনীয় প্রলোভনে পড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা...

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...