Home জাতীয় আইন-বিচার মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী
আইন-বিচারআন্তর্জাতিক

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

Share
Share

ভারতের কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে হওয়া বিশৃঙ্খলার দায় মাথায় নিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিশ্চিত করেছেন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগপত্রে অরূপ বিশ্বাস উল্লেখ করেছেন, যেহেতু মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই এ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছেন, তাই তদন্তপ্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতেই তিনি সরে দাঁড়াচ্ছেন। তবে ক্রীড়া দপ্তর ছাড়লেও তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হিসেবে বহাল থাকবেন।

মেসির আগমনকে কেন্দ্র করে স্টেডিয়ামে অব্যবস্থাপনা ও ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করেছেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সুপারিশ অনুযায়ী একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।

প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাক শোকজ করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে সাসপেন্ড এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে বরখাস্ত করা হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের জবাব দিতে বলা হয়েছে এবং তদন্ত চলাকালীন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...

আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা...