Home আন্তর্জাতিক বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করলেন ট্রাম্প

Share
Share

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬১ হাজার কোটি টাকা) মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিল হামলা নিয়ে একটি ভিডিও প্রতিবেদনে তাকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে সোমবার এ মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিবিসি তাদের একটি ভিডিও প্রতিবেদনে সম্পাদিত (এডিট করা) ক্লিপ ব্যবহার করে এমন ধারণা দেয় যে, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলসে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্প সরাসরি তার সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন। ট্রাম্পের দাবি, এই প্রতিবেদনটি ছিল বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত, যা তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হলেও ট্রাম্প শুরু থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছিলেন। ওই বিতর্কের মধ্যেই ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায়। সহিংস ওই ঘটনায় কয়েকজনের মৃত্যু হয় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

হামলার পর ট্রাম্পকে সহিংসতায় উসকানি দেওয়ার জন্য দায়ী করা হলেও তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন। এ প্রেক্ষাপটে বিবিসি তাদের জনপ্রিয়
অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’-তে একটি ভিডিও ডকুমেন্টারি প্রচার করে, যেখানে সম্পাদিত বক্তব্য ও ক্লিপের মাধ্যমে ট্রাম্পকে হামলার নির্দেশদাতা হিসেবে উপস্থাপন করা হয় বলে অভিযোগ উঠে।

পরে বিতর্কের মুখে বিবিসি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে জানায়, ভিডিও প্রতিবেদনে ব্যবহৃত কিছু ক্লিপ
এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যা দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। বিবিসির স্বীকারোক্তি অনুযায়ী, প্রতিবেদনের উপস্থাপনায় ত্রুটি ছিল।

এই ঘটনার জেরে বিবিসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেন বলেও জানা গেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো—বিতর্কিত ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার বা প্রকাশ করা হয়নি।

ট্রাম্পের আইনজীবীদের দাবি, ওই প্রতিবেদন তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে। এজন্যই রেকর্ড পরিমাণ ক্ষতিপূরণ দাবি করে এই মানহানির মামলা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...