Home জাতীয় এবারের নির্বাচনে হবে সবচেয়ে কঠিন লড়াই”: মির্জা ফখরুল
জাতীয়বিএনপিরাজনীতি

এবারের নির্বাচনে হবে সবচেয়ে কঠিন লড়াই”: মির্জা ফখরুল

Share
Share

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের রাজনৈতিক অঙ্গনে ‘সবচেয়ে কঠিন লড়াই’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, এবারের নির্বাচন অতীতের মতো নয়; এটি হবে নিরপেক্ষ, যেখানে জয়ী হতে হলে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ গঠনের সুযোগ তৈরি হবে। তবে এটি কেবল ভোটগ্রহণ নয়—এটি দেশকে পিছনে টেনে ধরা শক্তির বিরুদ্ধে অগ্রগতির লড়াই।

নতুন একটি রাজনৈতিক জোট বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে প্রচারের চেষ্টা করছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন:“বাস্তবতা হলো, দেশে যত ইতিবাচক সংস্কার ও ভালো অর্জন হয়েছে, তার সবই বিএনপির হাত ধরে এসেছে।” তিনি আরও দাবি করেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ, সংস্কার ও সুস্থ রাজনৈতিক ধারার পক্ষে কাজ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন’, আন্দোলনের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

  আন্দোলনের প্রস্তুতি হিসেবে ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয়...

ধেয়ে আসছে ‘নউল’, ২০ হাজার মানুষকে সরিয়ে নিল চীন

  চীনের দক্ষিণাঞ্চলের উপকূলের দিকে এগিয়ে আসছে টাইফুন নউল। ঝড়ের আশঙ্কায় প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি...

Related Articles

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ:মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাগুরার সাবেক পুলিশ সুপার...

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি, সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে...

সারজিস–পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির কর্মসূচি

  হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে...

প্রতিমন্ত্রীকে ঘিরে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে...