Home আন্তর্জাতিক দশ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা চালু  করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

দশ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ অভিবাসন ভিসা চালু  করলো যুক্তরাষ্ট্র

Share
Share

যুক্তরাষ্ট্রে দ্রুত নাগরিকত্ব পেতে আগ্রহী ধনী বিদেশিদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের এই বিশেষ প্রোগ্রামের আওতায় কমপক্ষে ১০ লাখ ডলার দিতে সক্ষম ব্যক্তিদের জন্য মার্কিন নাগরিকত্বের দ্রুত পথ উন্মুক্ত করা হয়েছে ।

বুধবার (১০ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ভিসা প্রোগ্রাম চালুর ঘোষণা দেন। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ট্রাম্প তার পোস্টে বলেন, “যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। এটি মার্কিন নাগরিকত্ব লাভের সরাসরি পথ হিসেবে কাজ করবে। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো এখন তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।”

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন—আবেদন করতে হলে আগে trumpcard.gov ওয়েবসাইটে গিয়ে “Apply Now” বাটনে প্রবেশ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন পূরণের সময় দিতে হবে ১৫ হাজার ডলার আবেদন ফি (প্রায় ১৮.২১ লাখ টাকা)।আবেদন যাচাই সম্পন্ন হলে আবেদনকারীকে জানানো হবে।সর্বশেষ ধাপে ‘চাঁদা’ বা উপহার হিসেবে দিতে হবে ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকা)।এই অর্থ পরিশোধের পর আবেদনকারী পাবেন ট্রাম্প গোল্ড ভিসা, যার মর্যাদা গ্রিন কার্ডের সমতুল্য বলে উল্লেখ রয়েছে ওয়েবসাইটে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন—“মূলত এটি একপ্রকার গ্রিন কার্ড, তবে প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে এটি আরও ভালো, শক্তিশালী এবং নাগরিকত্ব লাভের জন্য আদর্শ পথ।”তার দাবি, এই ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ পাবেন এবং পরবর্তীতে সহজেই নাগরিকত্বের আবেদন করতে পারবেন। ট্রাম্প প্রশাসন মনে করছে, নতুন এই ভিসা প্রোগ্রাম উচ্চসম্পদশালী দক্ষ জনশক্তিকে যুক্তরাষ্ট্রে আকৃষ্ট করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৃষ্টি উপেক্ষা করে ঢাকার মঞ্চ মাতালেন আতিফ আসলাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে পারফর্ম করলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ‘মেইন স্টেজ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

  ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে আনন্দ-উল্লাস...

Related Articles

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলার দাবি রাশিয়ার

  কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার...

উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ও এরবিলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্থগিতের খবরের মধ্যেই উত্তর ইরাকের কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ভয়াবহ ড্রোন...

ভারতে ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, হাসপাতালে নারীর মৃত্যু

ভারতে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ গাফিলতি ও বাণিজ্যিকীকরণের এক চরম দৃষ্টান্ত সামনে এসেছে।...

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...