Home জাতীয় অপরাধ মোহাম্মদপুরে ডাবল মার্ডার, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মোহাম্মদপুরে ডাবল মার্ডার, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য

Share
Share

ঢাকার মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে মা লায়লা আফরোজ ও তার কন্যা নাফিসা নাওয়াল বিনতে আজিজকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে—তাদের সুরতহাল প্রতিবেদনে আঁতকে ওঠার মতো তথ্য এসেছে। সুরতহালে দেখা গেছে, লায়লা আফরোজের শরীরে মোট ৩০টি জখম রয়েছে; আর কিশোরী নাফিসার গলায় রয়েছে চারটি গভীর আঘাত।

সুরতহালের বিশদ বর্ণনায় বলা হয়েছে— আফরোজার বাম গালে ৩টি, থুতনিতে ৪টি, গলার নিচে বাম পাশে ৫টি, বাম হাতে ৩টা, বাম হাতের কব্জিতে ১টি, ডান হাতের কব্জিতে ২টি, বুকের বাম পাশে ৯টি, পেটের বাম পাশে ২টা ও তলপেটের নিচে একটি জখমের চিহ্ন পাওয়া গেছে।

অপর দিকে নাফিসার বুকের দুই পাশে ৪টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো ছুরিকাঘাতে ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় দুজনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমন সুরতহাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি। হত্যার ধরন ও নৃশংসতা দেখে ঘাতককে প্রশিক্ষিত বলে ধারণা করছেন তারা।

পুলিশ সূত্রে জানা যায়, ফ্ল্যাট তল্লাশি করে বাথরুম থেকে একটি চাইনিজ সুইচ গিয়ার ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এই দুটি অস্ত্র দিয়েই মা–মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তদন্তকারী দল। বাসার বিভিন্ন স্থানে রক্তের দাগ, ভাঙাচোরা আলমারি—এসবই প্রাথমিকভাবে ধস্তাধস্তির ইঙ্গিত বহন করছে।

এদিকে ভবনের একাধিক সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে পুলিশ বলছে, গৃহকর্মী আয়েশাকে খুনের দিন (সোমবার) সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে ওই বাসায় প্রবেশ করতে দেখা যায়। এরপর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাকে বেরিয়ে যেতে দেখা যায়।

নাফিসার পিতা আজিজুল ইসলাম জানিয়েছেন, চারদিন আগে ভবনের দারোয়ান মালেকের মাধ্যমে ওই গৃহকর্মী তাদের বাড়িতে আসে। গৃহকর্মী নিজেকে আয়েশা নামে পরিচয় দেয় এবং দাবি করে যে সে রংপুরের বাসিন্দা—তার বাবা-মা আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি ফোন নম্বর ও স্থায়ী ঠিকানা জানাতে অস্বীকার করায় পরিবার একটু সংশয় করলেও কাজে রেখে দেন। সকালে এসে বাসার কাজ করে চলে যেত। এরমধ্যে রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে যায়। সন্দেহ হলেও গৃহকর্মীকে কিছু জিজ্ঞাসা করা হয়নি।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি; তা যাচাই-বাছাই চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার আগে ও পরে গৃহকর্মীর উপস্থিতি ও কার্যকলাপের নিখুঁত পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ যোগসাজসে ছিল কি না—তা খতিয়ে দেখা হবে।”

পুলিশ ইতোমধ্যে দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এবং বাসার আশপাশে আরও সিসিটিভি লিংক খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাঁস বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস নেওয়ার ভিডিও ভাইরাল

ফুলপুর উপজেলা-এর একটি সেতুর ওপর হাঁস বিক্রি করতে বসা এক হতদরিদ্র বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে...

অস্কার মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা দিলেন অভিনেতা হাভিয়ের বারদেম

৯৮তম অস্কারের মঞ্চ এবার শুধু সিনেমার জয়গানেই সীমাবদ্ধ থাকেনি; এটি প্রতিবাদের একটি শক্তিশালী মঞ্চ হিসেবেও নজর কেড়েছে। বিশেষ করে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম-এর...

Related Articles

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় নিহত হয়েছেন মুন্সীগঞ্জের...

সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ বাংলাদেশি মামুনের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের...

ঈদযাত্রায় স্বস্তি: ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩৯ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের পথযাত্রায় অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি...

তারেক রহমানের অনুপস্থিতিতে দায়িত্বে ফখরুল ও সালাহউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব কারা পালন করবেন, সে...