Home আঞ্চলিক মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় শিশুর মৃত্যু

Share
Share

চাঁদপুর সদর উপজেলায় মায়ের সঙ্গে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় মাহফুজ নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া বাজারের পশ্চিম পাশে আড়িবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের পাটোয়ারী বাড়ির হাফেজ মঈনুল ইসলামের ছেলে। স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল সে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৬টার দিকে মায়ের সঙ্গে মাদরাসায় যাচ্ছিল মাহফুজ। পথে সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। শিশুটির বাবা মঈনুল ইসলাম বলেন, “বাসটি বেপরোয়া গতিতে এসে আমার ছেলেকে চাপা দিয়ে পালিয়ে যায়।”

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, শিশুটির পরিবার চাইলে আইনগত সহায়তা দেওয়া হবে।
নিহত মাহফুজের মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি...

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক...