Home আঞ্চলিক নীলফামারীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নীলফামারীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Share
Share

নীলফামারীর হাজিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মারুফ হোসেন নীলফামারী সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রসাল এলাকার বাসিন্দা আব্দুস সালামের বড় ছেলে। তিনি নীলফামারী জজ কোর্টের ক্যান্টিন পরিচালনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাজিগঞ্জ বাজারের পাশের সড়কে দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির ওপর উঠে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মারুফ। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ধাওয়া করে আটক করতে সক্ষম হন।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটিও জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি জিল্লুর রহমান। তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় নিয়োজিত...

ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায়...

Related Articles

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন...