Home আঞ্চলিক গোবিন্দগঞ্জে মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গোবিন্দগঞ্জে মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

Share
Share

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকায় কোরআন মাহফিল চলাকালে বয়ানরত অবস্থায় ব্রেইন স্ট্রোকে মাওলানা ফরিদুল ইসলাম (৩৫) নামে এক ধর্মীয় বক্তার মৃত্যু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং খোকা মিয়ার বড় ছেলে। গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে পাঠদান করতেন তিনি এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেন মাওলানা ফরিদুল। বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই তিনি আচমকা মাথা ঘুরে মঞ্চে পড়ে যান।

মাহফিল কমিটির সদস্য এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার বেলা ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। জানাজায় শত শত মানুষ অংশ নেন।

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের পরিচালক মোত্তালিব হোসেন সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও পরহেজগার একজন মানুষ। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায়...

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ক্ষোভ প্রকাশ করলেন অরিজিৎ সিং

ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে...

Related Articles

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন...

বাবার দাফন শেষে চাকরি করে এইচএসসি পরীক্ষা দেওয়া ইকনের পড়াশোনার দায়িত্ব নেবেন শিক্ষামন্ত্রী

বাবার দাফন শেষে রাতে কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে দায়িত্ব পালন করে...